চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
“আপনার আঙিনা রাখুন পরিস্কার” এ প্রতিপদ্যে পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মশার প্রজননস্থান বিনষ্টকরণ ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিস্কার অভিযান উদ্বোধন করা হয়। এ উপলক্ষে শনিবার (১৪ মার্চ) সকালে একটি র‌্যালী বের হয়। র‌্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্স
চত্বরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল। এসময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবির, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, সাংবাদিক, নার্স, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।