সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে বাড়ী নির্মাণ। থানা পুলিশের নিষ্ক্রিয় ভুমিকার অভিযোগ। ঘটনাটি উপজেলার নন্দনপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে।
মামলা সুত্রে ও ভুক্তভোগী জানান, মাহমুদপুর গ্রামের তোফাজ্জল মোল্লার ছেলে মোজাম্মেল হোসেন তার দাদী মোছাঃ রমেছা খাতুন গত ৪/৯/৮৯ তারিখে ৪৮০৫ নং বিক্রয় কবলা মুলে ২৩৩৪ ও ৫৬৬৬ নং দাগের ৩৬ শতাংশের কাতে ৪ শতাংশ জমি রেজিস্ট্রারী করে দেন। রেজিস্ট্রারীর পর থেকে মোজাম্মেল বসবাস করতে থাকে। মহসিন মোল্লার ছেলে সোবহান মোল্লা ও মান্নান মোল্লা ওই জমির উপর বিল্ডিং তুলতে যায়। মোজাম্মেল বাদী হয়ে আদালতে পিটিশন মামলা ৪৮/২০২৬ ( সাঁথিয়া) দায়ের করে। আদালত উভয় পক্ষের শান্তি বজায় রাখতে ১৪৪ ধারা ফৌঃকাঃবিঃ আদেশ দেন। এবং আাদালতে ধার্য্য তারিখ পর্যন্ত উক্ত জমিতে ঘর উত্তোলন না করে উভয় পক্ষকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। বিষয়টি সাঁথিয়া থানার এসআই আনোয়ার হোসেন গত ২৪/১/২৬ তারিখে উভয় পক্ষকে নোটিশ দেন। এ নোটিশ পেলেও বিবাদীরা আইনকে অমান্য করে ঘর উত্তোলন করছেন। মোজাম্মেল জানান তারা আমাকে জমি না দিয়ে সেইখানে ঘর নির্মান করছে। থানার দারোগাকে অনেকবার ফোন দিলে ফোন ধরে না। আমার জমির ন্যায় বিচার চাই।
এবিষয়ে সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান কাজ বন্ধ করতে বলা হয়েছে। আইন অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে।
