আবু ইসহাকঃ পাবনা-১ সাঁথিয়া আসনের নবনির্বাচিত এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতি দুর করে যুব সমাজকে ইসলামের পথে চালিত করতে হবে। সমাজে ন্যায় ইনছাফ কায়েম করতে হবে। ফ্যাসিস্টকে আপনারা বিতারিত করে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছন। আপনাদেরকে আল্লাহর নিকট শুকরিয়া জানাই।
২ মার্চ সোমবার বিকালে নন্দনপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে বোয়াইলমারী উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন। নন্দনপুর ইউনিয়ন জামায়াতের আমীর আলী মুর্তজার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আনিছুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য উপাধাক্ষ্যমওলানা আবু হানিফ, সুপার আঃ রউফ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আঃ আলীম। ইফতার মাহফিলেও নন্দনপুর ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
