বিশেষ প্রতিনিধি :
প্রতিবছরের ন্যায় এ বছরও ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাব–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল–২০২৬ অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের কল্যাণে কাজ করা এবং বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানোর মানবিক অঙ্গীকার থেকেই এই আয়োজন করা হয়।
শনিবার ২৮ ফেব্রুয়ারি বিকাল থেকে প্রেসক্লাবের নিজস্ব ভবনের ছাদে প্যান্ডেল স্থাপন করে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় রূপ নেয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর–৫ আসনের সংসদ সদস্য, জননেতা এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস।
ইফতারির পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাবনার কৃতি সন্তান, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। তিনি তাঁর বক্তব্যে সাহিত্য, ছন্দ ও আবেগের মিশেলে প্রেসক্লাবের ঐতিহ্য, সামাজিক দায়বদ্ধতা ও সাংবাদিকতার নৈতিক ভূমিকা তুলে ধরেন, যা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা ও স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান খান, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহফুজা সুলতানা, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির,এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক লুৎফর রহমান,বুলবুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাহেজ উদ্দিন,স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড পাবনা প্লান্টের পরিচালক আব্দুল খালেক,স্কয়ার সিকিউরিটিজ এক্সচেঞ্জ লিমিটেডের এজিএম আব্দুল হান্নান, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি শিবজিৎ নাগ ও এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল মতিন খান, ঠিকাদার আলহাজ্ব গোলাম রব্বানী কামনা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনোয়ারুল আজিজ, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের মহাসচিব আবুল আহসান খান রেয়ন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মির্জা আজিজুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী, দাদু মোটর্সের স্বত্বাধিকারী সাবেক ছাত্রনেতা রেজাউল কবীর শরিফ, বিশিষ্ট সমাজসেবক অস্ট্রেলিয়া প্রবাসী ফিরোজ খান রঞ্জু, মাসপো গ্রুপের উপ ব্যাবস্থাপনা পরিচালক আলিমুজ্জামান বিশ্বাস পনি,
জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উৎপল মির্জা, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আলাউদ্দিন, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক সিনসা’র সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম, দৈনিক স্পষ্টবাদী’র প্রকাশক ও সম্পাদক ইমরুল হাসান, অনলাইন পত্রিকা নতুন চোখ’র সম্পাদক এসএম আলম, টিআই ওয়ান সাদাকাতুল বারী, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খান, ড্যাব পাবনার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান, এমএস ফুডের স্বত্বাধিকারী মাহবুবুল আলম ফারুকসহ প্রেসক্লাবের সকল সদস্য।
এছাড়াও রাজনৈতিক, ব্যবসায়ী, প্রকৌশলী, চাকরিজীবীসহ পাবনা জেলার বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও অরাজনৈতিক সংগঠনের গুণীজনরা উপস্থিত থেকে দোয়া ও ইফতারে অংশগ্রহণ করেন এবং অসীম সওয়াবের অংশীদার হন।
সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন ক্লাবের সংস্কৃতি সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল।
দোয়া পরিচালনা করেন চাঁপা বিবি ওয়াকফ এস্টেট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ড. আব্দুল্লাহ আল মামুন কাশেমী।
সার্বিকভাবে, পাবনা প্রেসক্লাব ও এর সভাপতির নেতৃত্বে আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিল সাংবাদিকতা, সামাজিক সম্প্রীতি ও মানবিক বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।
সিএনএফ টিভি।
