সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের পিয়াদহ গ্রামের সিয়াম উদ্দিনের ছেলে বাচ্চু মোল্লা পৈতিক সুত্রে পাওয়া বসতবাড়ীসহ নিজ জমির অংশ নিয়ে আদালতে মামলা করেন। মামলার জমিতে আদালতের আদেশ উপেক্ষা করে প্রতিপক্ষরা জোড়পুর্বক ঘর উত্তোলন করছেন। যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় সুধীজনেরা।
মামলা সুত্রে ও বাচ্চু মোল্লা জানান, পিয়াদহ ও জোড়গাছা মৌজার তার পৈত্রিক সুত্রে পাওয়া জমি রেকর্ড সংশোধনী মামলা করা হয়েছে। পাবনা জেলা বিজ্ঞ যুগ্নজজ ২য় আদালত ২৩০/২০২৫ (অঃ প্রঃ) মামলা চলমান রয়েছে। বিজ্ঞ আদালত বিবাদী পক্ষে নোটিশ দিয়েছেন। সাঁথিয়া থানার এসআই আনোয়ার হোসেন আদালতের আদেশ জারি করে। বাচ্চু মোল্লা আরো জানান, আদালতের আদেশ অমান্য করে মুকুল, জয়েন গংরা ঘর উত্তোলন করছে। বাধা দিতে গেলে তারা বিভিন্ন ভয়ভীতি হুমকি দিচ্ছে। এছাড়াও মুকুলের ছেলে সেনাবাহিনীতে চাকুরী করার তারা আরো বেশি ভয়ভীতি দেখাচ্ছে। বাচ্চু উদ্দেগ উৎকন্ঠায় রয়েছে।
সাঁথিয়া থানার এএসআই আনোয়ার হোসেন জানান, আদালতের বিষয়টি উভয় পক্ষকে জানানো হয়েছে। উভয় পক্ষকে আইন শৃঙ্খলা রক্ষা করে আদালতের মাধ্যমে সমাধান করতে বলা হয়েছে।
