বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ে ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

আবু ইসহাক, সাঁথিয়াঃ
পাবনার সাঁথিয়া উপজেলার স্বনামধন্য বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমানের সার্বিক ব্যবস্থাপনায় বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা ও ক্রিড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভসূচনা করেন আমন্ত্রিত অতিথি ও শিক্ষক মন্ডলী।
দিন ব্যাপী ১৩ ইভেন্টে ৩২ ক্রিড়া প্রতিযোগিতা হয়।
ক্রীড়া শেষে পুরস্কার বিতরন সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু বকরের সভাপতিত্বে বিজয়ীদের পুরস্কার বিতরন করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম শামসুল হক, একাডেমিক সুপার ভাইজার আঃ রাজ্জাক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক একেএম রেজাউল করিম, সাইফুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলম, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ফজলুল হক, বিএনপি ইউপি সভাপতি মোফাজ্জল হোসেন লাল, সম্পাদক আজমত আলী, সাবেক সেচ্ছাসেবক দলের সভাপতি মাছিম আলী, সাবেক মেম্বর আনোয়ার হোসেন, জমায়াত নেতা ফরহাদসহ অভিভাবক ও সুধীজন।