৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ৮জন প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৫ জন। যে সকল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তফা মহসিন সরদার, পরমানন্দ দাস (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল), মো. কাওছর আজম হান্নু (আমজনতার দল), মোছা. ছালমা আক্তার (স্বতন্ত্র), মো. রমজান আলীকে (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বিধি মোতাবেক মোট প্রদেয় ভোটের ৮ শতাংশ ভোট পেলে প্রার্থীগণ তাদের জামানত ফেরত পাবেন। গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে মোট প্রদেয় ভোটের সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৭০৪টি। সে মোতাবেক প্রত্যক প্রার্থীকে ১৯ হাজার ৭৩৭ ভোট পেতে হবে। সে স্থলে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে ৫ জন প্রার্থী নিদিষ্ট সংখ্যক ভোটের চেয়ে কম পেয়েছেন। সে কারণে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে ১ লাখ ৩৯ হাজার ২১৬ ভোট পেয়ে বেসকোরিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাজেদুর রহমান। তাঁর নিকটতম বিএনপির খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী পেয়েছেন ৩৭ হাজার ৬৭৫ ভোট। ভোট দিয়েছেন ৫৯.৩২ ভাগ ভোটার। উপজেলায় মোট ভোট সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ১১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৫৭৩ জন, মহিলা ভোটার ২ লাখ ১১ হাজার ৫৩৫ জন, এবং হিজড়া ভোটার ৩ জন।
