সাঁথিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহতত ৩০

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার সাঁথিয়া উপজেলার পাবনা- ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া নামক স্থানে মঙ্গলবার সকাল সাতটার দিকে শাহজাদপুর ট্রাভেলস ও মাছরাঙা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনা ৪ জন নিহত ও আহত ৩০ জন হয়েছেন বলে স্থানীয়রা জানান। এসময় উক্ত রাস্তার দু’দিকে গাড়ি জমে ছিল।
নিহতরা হলেন মাছরাঙ্গা পরিবহনের চালক কামাল হোসেন, পিতা আব্দুল প্রাং, গ্রাম বলারামপুর, পাবনা সদর, হেলপার মেহেদী হাসান, পিতা চয়ন মোল্লা বলারাম, পাবনা সদর, মাছরাঙা বাসের যাত্রী আলমগীর হোসেন, পিতা তচ্ছেদ আলী, গ্রাম নরজান, আটঘরিয়া উপজেলা, একই বাসের যাত্ী আলেফ উদ্দিন, পিতা মাজন মিয়া, রাজাপুর, পাবনা।
জানাযায় মঙ্গলবার সকাল সাতটার দিকে ঢাকা থেকে ছেরে আসা পাবনা গামী মাছরাঙা বাস ও শাহজাদপুর ট্রাভেলস উক্ত শোলাবাড়িয়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ও হাসপাতালে ৪ জন মারা যান। এসময় দুই বাসের অন্তত ৩০ যাত্রী গুরুতর আহত হয়েছে বলে স্থানীয়রা জানান। তাৎক্ষণিক খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ ও সাঁথিয়া ফায়ারসার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে পাবনা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে।
মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান জানান চার জন নিহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার বাস সরিয়ে নেয়ারসহ রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।