হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
জাতীয় পাটির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, এই সরকার পুলিশ হত্যার বিচার করে নাই। সেই জন্য পুলিশ বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। সরকার “হ্যা” ভোট বাস্তবায়ন করে পুলিশ হত্যার বিচার বন্ধ করতে যাচ্ছেন। দেড় বছরে সরকার এই দেশকে নরকে পরিনত করেছে। তিনি দলীয় নেতাকর্মীকে এক্যবদ্ধ থেকে মতকে মোকাবেলা করার আহবান জানান। জাতীয় পাটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী দেশের একটি উজ্জ্বল নক্ষত্র। উত্তরজনপদের ভাগ্য পরিবর্তনের জন্য শামীমকে লাঙলে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠান। তাহলে সুন্দরগঞ্জের মানুষ শান্তিতে থাকতে পারবেন।
শুক্রবার রাত ৭টার দিকে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পাটির নির্বাচনী সভায় প্রাধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জাতীয় পাটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্যে রাখেন, জেলা জাতীয় পাটির সভাপতি মো. সরওয়ার হোসেন শাহিন, উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি মো. আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান মন্ডল প্রমূখ।
জাতীয় পাটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, এই সরকার দেশ চালাতে সম্পূর্ণরুপে ব্যর্থ সরকার। মবের ভয়ে এই সরকার বিচার করতে পারছেন না। জাতীয় পাটির কারণে মব অনেকটা কমে গেছে। যারা ৭১ এর চেতনাকে ধুলিসাৎ করেছেন, তাদের বিচার এই দেশের মাটিতে হবে। দেশের জন্য সকল রাজনৈতিক দল আন্দোলন করেছে। সকল দলের ভূলত্রুটি আছে, সে জন্য কোন দলকে ব্যান্ড করা রাজনৈতিক সমাধান হতে পারে না। দেশের সম্পদ ধংস, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট আগুন দিয়ে পুড়িয়ে ফেলা এবং ৩২ নম্বর ভাঙার জন্য এই আন্দোলন হয়নি। দেশে এখন বিচারের আগে শাস্তি দেয়া হচ্ছে। এখন লাশ যাচ্ছে জেলাখানায়। সাদ্দামের এই নিষ্ঠুর এবং নির্মম ঘটনা দেশের ইতিহাসে নজির সৃষ্টি করেছে। এটি ইনসাফ ভিত্তি বিচারকার্য হতে পারে না। দেশে সুশাসন নেই। দেশ একটি ক্লান্তি লগ্নে দাড়িয়ে আছে। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য জাতীয় পাটিকে ভোট দিতে হবে।
জাপা মহাসচিব আরও বলেন, যে মঞ্চে দাড়িয়ে কথা বলছি, সেটি জাতীয় পাটি নির্মাণ করেছেন। পাশে দর্শক গ্যালারি, উপজেলা পরিষদ মিনি পার্ক, উপজেলা পরিষদ পুকুর পারের শোভা বর্ধন, “আই লাভ সুন্দরগঞ্জসহ” বিভিন্ন কবি, সাহ্যিতিকের ভাস্কর্য্য তৈরি করেছেন। তিনি সাত বছর এমপি থাকা কালিন সময়ে একজন মানুষও বিনা অপরাধে জেলে যায়নি এবং একটি চাঁদাবাজির ঘটনা ঘটেনি। সাত বছরে তিনি যে সব উন্নয়ন করেছেন বিগত ২০ বছরে সুন্দরগঞ্জে তা হয়নি। আজ যারা ন্যায় বিচারের কথা বলছেন, গত দেড় বছরের তো একটি নজিরও দেখি নাই। দেশ তাকিয়ে আছে, ১২ তারিখের দিকে। দেশকে বাঁচাতে হলে লাঙলে ভোট দিতে হবে।
