মশাহিদ আহমদ, মৌলভীবাজার : কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গিয়াস হত্যা মামলার প্রধান আসামী জামাল মিয়া (৩৫) ও বাদশা মিয়া(২৯)গংরা বিজ্ঞ আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে আবারো বেপরোয়া হয়ে উঠেছে। বিরোধপূর্ণ ভূমি জবরদখলের চেষ্টা ও মামলার বাদীকে হুমকি প্রদান করছেন। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী পরিবার কমলগঞ্জ থানায় গত ২৬ জানুয়ারী লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত ২৮ জানুয়ারী বিকালে কমলগঞ্জ পুলিশ ঘটনাস্থলে এসে অভিযোগকারীর অভিযোগের সত্যতা পেয়ে জামিন প্রাপ্ত হত্যা মামলার আসামীদের বিরোধপূর্ণ ভূমিতে ঘর নির্মাণ করতে নিষেধ করেছেন। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকায় রয়েছেন এলাকাবাসী। জানা গেছে- মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন এর বড়চেক গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিগত ০৯/১২/১৮ইং ধারোলো অস্ত্রের আঘাতে খুন হন প্রতিবেশী গিয়াস মিয়া। এ ঘটনায় মৃত: গিয়াস মিয়ার স্ত্রী সালেহা বেগম কমলগঞ্জ থানায় বাদী হয়ে জামাল মিয়া (৩৫), বাদশা মিয়া (২৯), সুজন মিয়া (২০), সাজ্জাদুর রহমান (৫০), আনছারুন বেগম (৪২), সোহেল মিয়া (২৫), হাজেরা বেগম (২৫)সহ অজ্ঞাতনামা ৩/৪জন-কে আসামী করে মামলা (মামলা নং- ০৮, তারিখ : ১০/১২/১৮ইং) দায়ের করেন। ভুক্তভোগী প্রবাসী জসিম উদ্দিন ও তার পুত্র আব্দুল্লাহ ইমন সানি বলেন- জামাল মিয়া (৩৫) ও বাদশা মিয়া(২৯)গংরা বিজ্ঞ আদালত থেকে জামিনে ছাড়া পেয়েই অন্যায়-অত্যাচার, নির্যাতন, জুলুম ও জমি দখলে লিপ্ত। গত ১৭ জানুয়ারী সকাল অনুমান দশ ঘটিকায় বড়চেগ সাকিনস্থ মৌজা- বর্ষিজোড়া পাহাড়, জে এল নং-০১, খতিয়ান নং-১৫৯, দাগ নং-৫১৯, রকম-বিটা পরিমান ০৬ শতক ভূমি জোর পূর্বক দখল করে টিনসেট ঘর নির্মাণের চেষ্টা করে। বাধা নিষেধ প্রদান করিলে অশ্লিল ভাষায় গালিগালাজ করতঃ দা, লাঠি-সোটা নিয়া মারপিট করিতে উদ্যত হইলে তিনি প্রান বাচাঁতে ঘটনাস্থল ত্যাগ করেন। উক্ত ঘটনায় কমলগঞ্জ থানায় (নন এফআই আর নং-০৮/২০২৬ইং, তারিখ : ২৬/০১/২০২৬ইং, ও কমলগঞ্জ সাধারণ ডায়রি নং- ১০০৬, তারিখ : ২৬/০১/২০২৬ইং করা হয়েছে। এ বিষয়ে সরেজমিন গিয়ে জানতে জামাল মিয়া বলেন- আমার কাগজপত্র সব ঠিক আছে , তাই ঘর নির্মান করা হচ্ছে। এ ব্যপারে জানতে চাইলে কমলগঞ্জ থানার হামিদ জানান- একটি হত্যা মামলায় জামাল মিয়াগংরা কারাগারে ছিলেন। জামিনপ্রাপ্ত হওয়ার পর উনারা ঘর নির্মাণকাজ শুরু করেন। ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। বিরোধপূর্ণ বিষয়টি নিস্পত্তি না হওয়া প্রতিপক্ষের জামাল মিয়াকে কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে।
