সাঁথিয়ায় জামায়াতের নির্বাচনী সভায় যোগ দিলেন আওয়ামীলীগ-বিএনপি নেতারা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
সাঁথিয়ায় জামায়াতের নির্বাচনী সভায় উপজেলা আওয়ামীলীগের নেতাসহ বিএনপি দলীয় নেতাকর্মীদের ফুলের মালায় বরন করেছেন পাবনা-১ আসনের জামায়াত ইসলামী প্রার্থী ব্যারিষ্টার নাজিবর রহমান মোমেন। ৩০ জানুয়ারী শুক্রবার উপজেলার নন্দনপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় নামলে প্রার্থীর নিকট যোগ দেন তারা।
পাবনা-১ আসন সাঁথিয়া উপজেলা। উপজেলার নন্দনপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনী প্রচারণার সকাল ১০ টায় নন্দনপুর বাজারে আওয়ামীলীগের সাঁথিয়া উপজেলা সহদপ্তর সম্পাদক আঃ হামিদ মেম্বর তার সহযোগীদের নিয়ে জামায়াত ইসলামী প্রার্থীর নিকট যোগ দেন। বিএনপি নেতা আঃ ছাত্তার, সবুজ, শাহাদাত যোগ দেন। পরে জোড়গাছায় সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী, ফরিদ উদ্দিনসহ যোগ দেন। এ গ্রামের শ্রী সুনীল কুমার সরকার জামায়াতে যোগ দেন। পরে ইউনিয়নের ছোন্দহ, আলোকদিয়ার, হাটবাড়িয়া দাখিল মাদ্রাসা, বোয়াইলমারী বাজার, মাহমুদপুর, ভদ্রকোলা গ্রামে সভায় দাড়িপাল্লা প্রতীকে ভোট চান। সভায় নন্দনপুর ইউনিয়ন জামায়াতের আমীর আলী মুরতোজার সভাপতিত্বে আরো বক্তব্যদেন উপজেলা জামায়াতের আমীর মওলানা মোখলেছুর রহমান, সেক্রেটারি আনিছুর রহমান প্রমুখ।