মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহরে অর্ধশত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ- যুবলীগ নেতাকর্মী সমর্থক বিএনপিতে যোগদান করেছেন।
রবিবার (৪ জানুয়ারি) রাতে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর) আসনের বিএনপি’র এমপি পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন। এ সময় তুহিন যোগদানকারী নেতাকর্মীর গলায় ফুলের মালা দিয়ে বরণ করেন।
চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আ.লীগ নেতা মো. রেজাউল করিম জানান, রবিবার রাতে দোলং জিয়া আদর্শ ক্লাবে বিলচলন ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক, ইউনিয়ন আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক আসলাম,৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলামসহ অর্ধশত নেতাকর্মী বিএনপি’র প্রতি আস্থা রেখে যোগদান করেন।
এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা, পৌর বিএনপি’র সভাপতি মো. আসাদুজ্জামান আরশেদ, ভিপি সেলিম রেজা সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
