মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকেই সর্বত্র উৎসবমুখর পরিবেশ ও নির্বাচনী আমেজ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থী এবং তঁাদের কর্মী-সমর্থকরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু করেছে মাঠ পর্যায়ে নির্বাচনী তৎপরতা। নির্বাচনী লড়াইয়ে নামছেন প্রার্থীরা। বসে নেই পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সম্ভাব্য প্রার্থী ও তঁাদের কর্মী-সমর্থকরা। পাবনা-৩ আসনে ইতোমধ্যে চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রবিবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টায় মনোনয়নপত্র সংগ্রহ করেন পাবনা-৩ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কে এম আনোয়ারুল ইসলাম। বিএনপির এই নেতা দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আঃ কুদ্দুস আলো, সাবেক সাংগঠনিক সম্পাদক নজির সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, ভাঙ্গুড়ার বিএনপি নেতা ইসমাইল হোসেনসহ তঁার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর তিনি সাংবাদিকদের বলেন, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার সাধারণ মানুষ ও তৃণমূল বিএনপির কর্মীরা তঁাকে নির্বাচনে চাইছেন। তাদের ভালবাসার ও দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সাবেক এই সংসদ সদস্য।
এরআগে রবিার বিকেলে গণফোরাম মনোনতি প্রার্থী সরদার আশা পারভেজ মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরীর দপ্তরে এসে তঁার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
