ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া ও ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া এ নেছারিয়া দীনিয়া মাদ্রাসায় বিজয় দিবস পালিত

আবদুর রহমান
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলাধীন ঐতিহ্যবাহী ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া এ নেছারিয়া দীনিয়া ও দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। গত মঙ্গলবার বাদ ফজর ছারছীনা দরবার শরীফের জামে মসজিদে মহান মুক্তিযুদ্ধে শহীদ বরি মুক্তিযোদ্ধাদের রূহের মাগফিরাত কামনায় সম্মিলিত কোরআন তেলাওয়াত এর মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর সূর্যোদয়ের পর পৃথকভাবে ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া ও ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া এ নেছারিয়া দীনিয়া মাদ্রাসার একাডেমিক ভবনের প্রাঙ্গণে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়।
ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোঃ রূহুল আমিন আফসারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দ্বীনিয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ মোঃ শরাফত আলী, বাংলাদেশ যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি জনাব মাওলানা কাজী মোঃ মফিজ উদ্দিন সহ প্রতিষ্ঠানটির শিক্ষকম-লী, স্টাফবৃন্দ ও ছাত্রগণ।
এছাড়া ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়া মাদ্রাসায় প্রতিষ্ঠানের মুদীর জনাব মাওলানা মোঃ মাহমুদুম মুনীর হামিম এর সভাপতিত্বে পতাকা উত্থোলন অনুষ্ঠান অনুস্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় সভাপতি জনাব মাওলানা মোঃ আবু ওয়াক্কাস সহ প্রতিষ্ঠানের । অন্যদিকে পৃথক ভাবে ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ জনাব হযরত মাওলানা মোঃ রুহুল আমিন আফসারী, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা সম্পাদক জনাব মাওলানা মোঃ সিরাজুম মুনীর তাওহীদ, সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকম-লী, স্টাফবৃন্দ ও ছাত্রগণ।
বাদ জোহর মসজিদে স্ব-স্ব প্রতিষ্ঠানের সমণ¦য়ে বিজয় দিবস সম্পর্কে আলোচনা ও দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।