সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলার আর.আতাইকুলা ইউনিয়নের চৈত্রহাটী গ্রামের ট্রাক্টর চাপায় সকিনা খাতুন (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি চৈত্রহাটী গ্রামের মৃত হাবিবরের স্ত্রী। ঘটনাটি শনিবারে দুপুর ২ টার দিকে চৈত্রহাটী গ্রামের এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, চৈত্রহাটী গ্রামের শাহীন ট্রাক্টর নিয়ে মাঠে যেতে রাস্তার মাঝে উক্ত বৃদ্ধাকে চাপা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়নের তথ্য কেন্দ্রের পরিচালক। থানায় মামলার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আতাইকুলা থানার ওসিকে একাধিক বার ফোন করলেও রিসিভ না করসয় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
