মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহরে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে রোটারী ক্লাব অব এভারগ্রীণ পাবনার উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় চাটমোহর পৌর সদরের মধ্য শালিখা জামে মসজিদ চত্বরে কম্বল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
রোটারী ক্লাব অব এভারগ্রীণ পাবনার সভাপতি রোটারিয়ান মো.রাশিদুল হাসান বকুল। রোটারী ক্লাব অব এভারগ্রীণ পাবনার সদস্য রোটারিয়ান রাজিউর রহমান রুমীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন, রোটারী ক্লাব অব এভারগ্রীণ পাবনার রিপসা টিম সদস্য রোটারিয়ান মো. জালাল উদ্দিন, রোটারিয়ান মো. আঃ জলিল, চাটমোহর
প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, মো. আজাহার আলী প্রমূখ। অনুষ্ঠানে শতাধিক শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
