সিংড়ায় বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ ‎

নাটোর প্রতিনিধি:
‎নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের কর্মী-সমর্থকরা। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে ধানের শীষের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। এরই প্রতিবাদে দাউদার সমর্থকরা সিংড়া বাসষ্ট্যান্ড (নাটোর-বগুড়া) মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

‎মঙ্গলবার (৯ ডিসেস্বর) বিকেলে সিংড়া বাসষ্ট্যান্ডে তেলপাম্পের সামনে এ অবরোধ কর্মসূচীতে পালন করেন কর্মী-সমর্থকরা।