সাঁথিয়ার নন্দনপুর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত

সাঁথিয়া প্রতিনিধিঃ সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের ৭ নং ওয়াড জামায়াতের আয়োজনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ইউনিয়নের বোয়াইলমারী বাজারে বাংলাদেশ জামায়াত ইসলামী ৭ নং ওয়াডের সভাপতি আঃ লতিফ মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আনিছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা দায়িত্বশীল মওলানা আবু হানিফ, নন্দনপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আলী মর্তুজা, ইউনিয়ন সেক্রেটারি আঃ আলীম প্রমুখ। সভায় ন্যায় ও ইনসাফের উপর সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ড. ব্যরিষ্টার নাজিবুর রহমান মোমেনকে দাড়ি পাল্লা মার্কা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করতে আহবান জানানো হয়। নির্বাচনী সভায় ওয়াডসহ ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে মিছিল নিয়ে বোয়াইলমারী বাজার প্রদক্ষিন করে নেতা কর্মীরা।