লালমনিরহাটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি।

শনিবার ২৯ নভেম্বর লালমনিরহাটে বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায়- দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হামার বাড়ী, মিশন মোড়, লালমনিরহাটসহ লালমনিরহাট সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ের সকল বিএনপি অফিসে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নের্তৃত্বে লালমনিরহাট জেলার সকল উপজেলায় এই দোয়ামাহফিলের আয়োজন করা হয়।