ওসমান গনি বেড়া পাবনা
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বেড়া উপজেলা শাখা কর্তৃক মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে। ( ২৯ নভেম্বর) শনিবার বাদএশা উপজেলার পেচাকোলা বাজার বিএনপি পার্টি অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বেড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সোহেল মাস্টার, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শরীফ আহমেদ,
হাটুরিয়া – নাকালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, বিএনপি নেতা নুর ইসলাম, মানিক সরোয়ার, আহাদ সরকার, বাচ্চু প্রাং প্রমুখ। দোয়ার অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জালাল উদ্দিন, স্থানীয় বাজার জামে মসজিদ পেশ ইমাম।
