আবু ইসহাক সাঁথিয়া ( পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া শাখার মিয়াপুর গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন দিয়েছে দূবর্ত্তরা। রবিবার দিনগত রাতের যে কাোন এসময় এ আগুন লাগোনাোর ঘটনা ঘটে।
জানাযায়, দেশের বিভিনন্ম স্থানে গ্রামীণ ব্যাংকরের শাখায় আগুন দেবার ঘটনার জের ধরে পাবনার সাঁথিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেবার ঘটনা ঘটছে। রবিবার দিনগত গভীর রাতে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নর মিয়াপুর শাখায় দূবর্ত্তরা ব্যাংকের সাইনবার্ডে তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় সাইনবার্ডের অংশ পুড়ে যায়। সামাজিক যোগাযাোগ মাধ্যমে দেয়া আগুনের ভিডিওতে দেখা যায় কে বা কাহারা প্রথম সাইন বার্ডে তেল জাতীয় কিছু ঢালছে। পর তাতে আগুন লাগিয়ে দেয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান গ্রামীণ ব্যাংককে আগুনের সত্যতা নিশ্চিতি করে জানান, আগুন দেবার সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। এব্যাপারে থানায় মামলা রুজু হবে।
ক্ষেতুপাড়া শাখার মিয়াপুর গ্রামীণ ব্যাংকের শাখ্য ব্যবস্থাপক সুমি খাতুন জানান, দূবর্ত্তরা রাতে ব্যাংকের সাইন বাোর্ডে আগুন ধরিয়ে দিয়েছিল। সাইন বাের্ড ছাড়া কোন কিছুর ক্ষতি হয়নি। এক প্রশর উত্তর তিনি বলেন , গ্রাহকদর মধ্য কোন আতংক নাই।
