বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামের ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আমেনা ফার্মেসী ফুটবল একাদশকে ২-০ গোলে ডা. এ বি সিদ্দিক ডায়গনস্টিক সেন্টার ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাটরা-গোপালপুর দাখিল মাদরাসা মাঠে সূর্য তরুণ সংঘের উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় খেলা শেষে প্রধান অতিথি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও নাটোর-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম বিজয়ীদের হাতে হিসাবে পুরষ্কার তুলে দেন। অনুষ্ঠানে বাটরা গোপালপুর দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ইসাহাক আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু বকর সিদ্দিক, সহকারী সেক্রেটারী মাওলানা হাসানুল বান্না উজ্জল, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোবারক হোসেন টিপু, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. আরিফুর রহমান সবুজ, বড়াইগ্রাম খেলোয়াড় কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশ ও সূর্য তরুণ সংঘের সভাপতি মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
