বিশেষ প্রতিবেদক ঃ
পাবনা সদর উপজেলার অন্তর্গত মজিদপুর টেবুনিয়া কে জে এ (কাজী জাহানারা আলতাফ ) কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুলের ১২তম বর্ষ পুর্র্তি, বৃত্তি প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ উপলক্ষ্যে ২৫ অক্টোবর উক্ত কিন্ডার গার্টেন ও হাইস্কুল মাঠ প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কে জে এ কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদ কর্তৃক পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মোঃ আব্দুল কাদের ও ইয়াসমিন আক্তার যুথির সঞ্চালনায় প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আটঘরিয়া সরকারি কলেজের মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক বাবুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে , সকলের উদ্দেশ্যে শিক্ষামুলক বক্তব্য প্রদান, বিদ্যালয়ের উন্নয়নে ভবিষ্যতে সকল ধরণের সহায়তা প্রদানের আশ^াসসহ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাবনা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক এবং রেড ক্রিসেন্ট সোসাইটি পাবনা জেলার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ খান মন্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা ফ্যামিলি প্লানিং অফিসার ডাক্তার আব্দুল বাতেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার আব্দুল বাতেনের সহধর্মিনী ঈশ^রদী মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের সহকারি অধ্যাপক পারভীন সুলতানা।
এসময় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কে জে এ কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুলের কার্য নির্বাহী পরিষদের সাবেক সহ সভাপতি সাংবাদিক ও কলামিস্ট এবাদত আলীসহ ফারজানা আলম ও প্রথম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
এসময় কেজে এ কেজি এন্ড হাইস্কুলের কার্য নির্বাহী পরিষদের উপদেষ্টা সাংবাদিক ও নাট্যকার এইচ কে এম আবু বকর সিদ্দিক, সাবেক সদস্য আলহাজ হাসান মল্লিক ও লতিফা আক্তার রিতা, সাবেক সরকারি কর্মকর্তা,বিশিষ্ট সমাজ সেবক মোঃ ইউনুছ আলী, রেল বিভাগের সাবেক কর্মকর্তা ইসমাইল বিশ^াস, টেবুনিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ কাজী আবদুর রাজ্জাক, কাজী জাহাঙ্গীর আলম, হাসান আলীসহ, তিন শতাধিক ছাত্র-ছাত্রী, সকল শিক্ষক বৃন্দ , অভিবাবক মন্ডলী ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে কে জে কেজি এন্ড হাইস্কুলের অধ্যক্ষ কাজি মিনারা সেলিম এবং কে জে এ কেজি এন্ড হাইস্কুলের পরিচালক ওসমান গণি সেলিম অতিথিবৃন্দ ও অভিভাবকদেরকে অথ্যর্থনা জানান। ।
