চাটমোহরে সড়ক পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্বোধন

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহর পৌর সদরের স্টার মোড় থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়ক ও এর আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করেছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় শুরু করেছে চাটমোহর উপজেলা, পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সড়ক ঝাড়ু দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি ও পাবনা-৩ নির্বাচনী এলাকার বিএনপি’র প্রাথমিক মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, উপজেলা বিএনপির নেতা ও সাবেক পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান তারেক রহমান, পৌর বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাবেক সভাপতি এ এম জাকারিয়া, উপজেলা যুবদলের সভাপতি মোঃ গোলজার হোসেন, পৌর যুবদলের সভাপতি তানভীর জুয়েল লিখন, যুবনেতা মাসুমসহ ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলের নেতা ও কর্মীরা।

সংক্ষিপ্ত বক্তব্যে হাসান জাফর তুহিন জানান, আমাদের চারপাশের পরিবেশের সাথে সাথে নিজেদের ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে নিজ দায়িত্বেই। এছাড়া তিনি চাটমোহরবাসীকে আহ্বান জানান সচেতনতার সাথে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার। একই সাথে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আবেদন জানান ময়লা আবর্জনা ব্যবস্থাপনায় যারা নিয়োজিত আছেন তারা যেন সঠিকভাবে তাদের কর্ম বাস্তবায়ন করে।