আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার আটঘরিয়া উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৫ অক্টোবর) আটঘরিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে উক্ত মতবিনয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক।
এতে সভাপতিত্ব করেন আটঘরিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন খান
বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা শিক্ষা অফিসের সরকারি বিদ্যালয় পরিদর্শক মো. মোখলেছুর রহমান সুমন, মো. আসমত আলী, আটঘরিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার শিপ্রা রাণী মন্ডল।
এ সময় উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদরাসার সুপারবৃন্দ উপস্থিত ছিলেন। কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
