দিনব্যাপী স্কাউট ইউনিট লিডার ওরিয়েন্টেশন

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) ঃ
বাংলাদেশ স্কাউটস চাটমোহর উপজেলা শাখার আয়োজনে স্কাউট ইউনিট লিডার ও প্রধান শিক্ষকদের দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস চাটমোহর উপজেলা শাখার কমিশনার কাজী রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বক্তব্য দেন, জেলা শিক্ষা অফিসার মো.আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউল ইসলাম, রাজশাহী আঞ্চলিক উপকমিশনার মো. সাইফুল ইসলাম, আঞ্চলিক উপকমিশনার (প্রশাসন ও ফাউন্ডেশন) মীর্জা আলী নাসির, আঞ্চলিক উপকমিশনার (সংগঠন ও বিধি) মো. জাহিদ হোসেন প্রমূখ। উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা স্কাউটস নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।