মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) ঃ
অধিকার কর্মসংস্থান ন্যায়বিচার গণতন্ত্র এবং একটি পরিপূর্ণ জীবনের জন্য একটি নিরাপদ পৃথিবীতে বৈষম্য, স্বৈরাচার, গণহত্যা, ধ্বংস ও বিশৃঙ্খলার বিরুদ্ধে পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হয়েছে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে চাটমোহর প্রেসক্লাবের সামনের সড়কে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সহযোগিতায় চলনবিল রক্ষায় আমরা, চাটমোহর প্রেসক্লাব ও চিকনাই নদী রক্ষায় আমরা’র উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। চলনবিল রক্ষায় আমরা’র আহবায়ক ও চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন, চলনবিল রক্ষায় আমরার সমন্বয়কারী মো.জাগাঙ্গীর আলম, চিকনাই নদী রক্ষায় আমরার সদস্য সচিব খলিলুর রহমান, সাংবাদিক ও লেখব সহকারী অধ্যাপক ইকবাল কবীর রঞ্জু, শিক্ষক ও প্রেসক্লাবের সহ সম্পাদক মো. নুরুল ইসলাম, মো. ইশারত আলী প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ^ব্যাপী আজ শক্তিধর সরকারগুলো আজ স্বৈরশাসনের দিকে ঝুঁকছে এবং দশকের পর দশক অর্জিত অগ্রগতি নষ্ট করছে। জলবায়ৃ বিষয়ক প্রতিশ্রুতিগুলো বিলম্বিত বা ধ্বংস করা হচ্ছে। বহুজাতিক ও জীবাশ্ম জ¦ালানী কোম্পানীগুলো বিশৃঙ্খলা চালিয়ে যাচ্ছে। একটি সমতাপূর্ণ ও ন্যায্য রুপান্তরের মাধ্যমে এই ব্যবস্থা পরিবর্তনের জন্য আমাদের সংগ্রামের একটি মোড় ঘোরাতে হবে। এসময় ৬ দফা দাবি উপস্থাপন করা হয়।
