বড়াইগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে বড়াইগ্রাম পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ।
ছাত্রশিবিরের থানা সভাপতি আশিকুজ্জামান আশিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে ছাত্রশিবিরের থানা সেক্রেটারী হাসিবুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাকিম, ছাত্রশিবিরের জেলা সভাপতি জাহিদ হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু বকর সিদ্দিক ও জয়েন্ট সেক্রেটারি হাসানুল বান্না উজ্জল, জেলা ছাত্র শিবিরের তথ্য ও গবেষণা সম্পাদক ইকবাল হোসাইন এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাজমুল ইসলাম। অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত দেড় শতাধিক শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও বই তুলে দেন।