চাটমোহরের অসুস্থ্য বিএনপি নেতাদের পাশে হাসান জাফির তুহিন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরের অসুস্থ্য বিএনপি নেতাদের সাথে সাক্ষাত ও তাদের শারিরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে চাটমোহর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাদের সাথে নিয়ে দলের অসুস্থ্য নিবেদিতপ্রাণ নেতাদের দেখতে যান তিনি।
চাটমোহর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র প্রফেসর আব্দুল মান্নান, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, বিলচলন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী এবং পার্শ্বডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ বেলালুর রহমানের সাথে দেখা করে তাদের শারিরিক অবস্থার খোঁজ খবর নেন। ইব্রাহিম খলিলকে নগদ অর্থ সহায়তা ও ঢাকায় নিয়ে চিকিৎসার ব্যবস্থা করার ইচ্ছা পোষণ করেন।
এসময় চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সেলিম রেজা, উপজেলা শ্রমিক দল সভাপতি মোন্তাজ উদ্দীন, বিএনপি নেতা লিখন বিশ্বাস, শাহাদত হোসেন, জিয়ারুল হক শিন্টু প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।