অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় ৩৩ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন ভেগাই হালদার পাবলিক একাডেমী। গতকাল সোমবার দুপুরে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর হলরুমে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রীর সভাপতিত্বে চলতি বছর অত্র বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মাতোয়া বখতিয়ার, বরেণ্য বাড়ৈ এরিয়ান, পার্থ মজুমদারসহ ৩০ জন এ প্লাস প্রাপ্ত ৩৩ জন শিক্ষাথীদের সংবর্ধনা প্রদান করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকুমার ঘটক, উপজেলা বিএনপি’র আহবায়ক (ভারপ্রাপ্ত) মো. হাফিজুর রহমান শিকদার, প্রাক্তন শিক্ষার্থী ডেন্টাল সার্জন ডা. অমূল্য রতন বাড়ৈ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারজানা আক্তার, উপজেলা বিএনপি’র যুগ্ন-সম্পাদক শাহ বখতিয়ার ও আবুল মোল্লা প্রমুখ। পরে জিপিএ-৫ পাওয়া ৩ শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফুলের মালা পরিয়ে ও ৩০ জন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
