সিংড়ায় খেলাফত মজলিসের আলোচনা সভা

সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সিংড়া কোর্ট মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিসের সিংড়া উপজেলা শাখার সভাপতি হাফেজ বেলালুর রহমানের সভাপতিত্বে সিংড়া উপজেলা শাখার সেক্রেটারি ও নাটোর-৩ (সিংড়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী মুফতি রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের
নাটোর জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম নাটোরী।

এছাড়াও বক্তব্য রাখেন নাটোর জেলা শাখার সেক্রেটারি,মাহাবুবুর রহমান মাহতাবি, সহ-দপ্তর সম্পাদক মাওলানা মিজানুর রহমান, বাইতুলমাল সম্পাদক সানাউল্লাহ আল মাহদী, সিংড়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন, সিংড়া উপজেলা যুব মজলিসের সভাপতি মাওলানা রহমতুল্লাহ, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত সভাপতি মাওঃ আকরাম হুসাইন, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা প্রমুখ।