সাঁথিয়ায় মেধাবীদের ক্রেষ্ট ও পুরস্কার বিতরন 

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ভাল ছাত্রদের ক্রেষ্ট, সার্টিফিকেট ও পুরস্কার নিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে “পারফর্মেন্স বেজড গ্রান্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (এসইডিপি)” মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর,  শিক্ষা মন্ত্রণালয়  এর পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন  উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  সাদিয়া সুলতানা,  মেধাবী শিক্ষার্থীদের অভিভাবক আজিজুল হক, সুপার আবু দাউদ, শিক্ষার্থী আয়শা সিদ।দিকা প্রমুখ। অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ৪০ জন মেধাবীকে ক্রেস্ট,  সার্টিফিকেট ও অর্থ প্রদান করা হয়।