এনামুল হক টগর
তোমার করুণা ও দয়া থেকে মৃত্যুর রহস্যে মানবের জন্ম নতুন!
বাঁচার অধিকারে মানবই সংগ্রাম করে প্রতিবাদ সুষমবন্টন শ্লোগান।
লক্ষ কোটি বছর ধরে মানব আত্মা প্রবাহমান ও দীর্ঘ জীবন চলমান-
মানুষ প্রতিটি জন্মে কিছু না কিছু শিখে যায় দক্ষ জ্ঞানে নতুন নির্মাণ।
এক জনমে আমিও প্রেম ভালোবাসায় মগ্ন ছিলাম সভ্যতার কল্যাণ।
আরেক জন্মে আমিই হিংসা বিদ্বেষ ক্রোধ ও বিশ্বাসঘাতকতায় শত্রু ছিলাম ভয়ংকর।
কোন কোন জন্মে আমি অর্থ সম্পদ বৈভব ও প্রাচুর্যে রাজা ছিলাম কঠিন অহংকার।
কখনো আমার আত্মা অর্জন করেছিল মহৎ প্রেম ও ফসলের সাম্য ভিত্তি স্থাপন সুন্দর।
তোমার গুপ্তজ্ঞানে আমি উন্নত দরজায় গিয়ে পৌঁচ্ছে ছিলাম সমৃদ্ধির গবেষক।
প্রকৃতি মানব প্রেমে আমি কবি ঔপন্যাসিক গল্পকার বিজ্ঞানী হয়েছিলাম বিজ্ঞ বিবেক।
সময়ের প্রয়োজনে আমি রাজনীতিবিদ শ্রমজীবী কর্মজীবী হয়েছিলাম মাঠের ডাক।
বহুবার আমি ডাক্তার প্রকৌশলী হয়েছিলাম নগরের পথে পথে সেবা দান বৃষ্টি ভেজা পথিক।
আমার আত্মা আলোকপ্রাপ্ত পথে চলতে পচ্ছন্দ করে সৃষ্টিকর্তা নিরিবিলি অপেক্ষায়!
মানুষ মহাবিশ্বের ক্ষুদ্র বিশ্ব তাঁর বাহিরের জগত ভেতরের জগতের প্রতিচ্ছবি।
নিজেকে ব্যর্থ পরাজিত ভাবলে জীবন দূর্বল হয়ে ওঠে করুণ অসহায় মানব স্বভাব।
নিজেকে শক্তিশালী ভাবলে জীবন বিপ্লবী হয়ে ওঠে যুদ্ধের রণাঙ্গনে বিজয় গৌরব।
তপস্যায় শরীর পরিপূর্ণ আত্মায় রূপান্তর হলে সুলতানুল মশায়েখ সত্তা অমর।
স্রষ্টা তোমাকে শান্তির পথে মুক্তি দেবে চিরন্তন সৌন্দর্যের উদ্যানে দীপ্তকর।
ভক্তি আদবে জন্মান্তরবাদ থেমে যাবে তুমি বাঁধনমুক্ত হবে স্বাধীন জীবন সুন্দর।
