প্রেম পতঙ্গ

এনামুল হক টগর

তোমার প্রেমে পতঙ্গ আমি পুড়ে পুড়ে পরিশুদ্ধ হবো সরল।
আমার দুচোখে অশ্রু ঝরে তোমার দয়া ও করুণার ক্ষমায় বিরল।
তোমার ন্যায়ের কাছে আমার অবনত মস্তক সমগ্র বিশ্বাস।
তোমার অপরিসীম অনুগ্রহে আমার হৃদয়ে সুবাস ছড়ায় অশেষ।
আমার সাথে মহাপ্রভুর মিলন দর্শনে লক্ষ কোটি ঐশ্বরিক ঘটনা অলৌকিক!
কে এক অশুভ তোমার থেকে আমাকে দূরে সরে রাখে মরিচিকা ধাঁধায় অবাক।
তোমার সেবা ভক্তি ও ত্যাগের বিনিময়ে আমি পতঙ্গ পুড়ে পুড়ে মুক্ত প্রশান্ত।
আমার ভেতরে লুকিয়ে আছে তোমার জীবনি শক্তি নূরের জ্যোতি রত্ন!
আমি তোমার প্রেমে নিজের ভেতর তাকাই ও গভীর সন্ধান করি চেতনা।
কে তুমি সারা দাও কে তুমি ঐশ্বরিক আলো জ্বালাও বন্ধুত্ব গড়ে উঠুক আদি পুরাতন।