শ্রেষ্ঠ জীবনসঙ্গী পেতে যে আমল করবেন

সামর্থ্য হলেই শরীয়তের রীতি অনুযায়ী বিয়ে করার কথা হাদিসে একাধিকবার এসেছে। পবিত্র কুরআনেও স্বামী-স্ত্রীকে একে অপরের পোশাকের সঙ্গে তুলনা করা হয়েছে (সূরা আল-বাকারাহ্‌, আয়াত: ১৮৭)। আবার প্রয়োজনীয় ক্ষেত্রে শরীয়তসম্মতভাবে বিবাহ বিচ্ছেদের কথাও এসেছে। ইরশাদ হয়েছে, ‘অতঃপর যদি তোমাদের ভয় হয় যে, তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি কিছু বিনিময় দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়, তবে উভয়ের কারও পাপ হবে না’ (সূরা আল-বাকারাহ্‌: ১২৯)

কুতায়বা (রহ.)… আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কাছে এমন কেউ বিবাহের প্রস্তাব দেয় যার দ্বীন ও চরিত্র তোমাদের পছন্দনীয় হয়, তবে তাকে বিয়ে দিয়ে দাও। যদি এরূপ না করো তবে পৃথিবীতে ফিতনা ও বিরাট বিশৃঙ্খলার সৃষ্টি হবে। (তিরমিজী: ১০৮৪)

তবে প্রত্যেক যুবক-যুবতীর জন্য বিয়ে করা ক্ষেত্রভেদে কখনো ফরজ, আবার কখনও সুন্নত। এ ক্ষেত্রে পাত্রী দেখা থেকে শুরু করে বিবাহের আনুষ্ঠানিকতা, সবকিছু নিয়ে সাহাবাদের মাধ্যমে বর্ণিত বিভিন্ন হাদিসে বিশদ বর্ণনা রয়েছে। আবার পবিত্র কুরআনেও উত্তম ও চক্ষু শীতলকারী স্ত্রী পাওয়ার কৌশল বাতলে দিয়েছেন মহান রাব্বুল আলামিন। উত্তম জীবনসঙ্গী পেতে নিম্নবর্ণিত কুরআনের আয়াতটি পড়তে পারেন-

رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا

উচ্চারণ: রাব্বানা-হাবলানা-মিন আজওয়া-জিনা, ওয়া জুররিইয়া-তিনা, কুররাতা আ’ইউনিউ-ওয়াজআলনা লিলমুত্তাকিয়না ইমামা।

আরও পড়ুন: সন্ধ্যায় যে ছোট্ট দোয়া পড়লে সব অনিষ্ট থেকে রক্ষা মিলবে

অর্থ: হে আমাদের পালনকর্তা! আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান করো এবং আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শস্বরূপ করো। (সুরা ফুরকান, আয়াত: ৭৪)

এছাড়াও শ্রেষ্ঠ জীবনসঙ্গী পেতে নিম্নোক্ত আয়াতটিও পড়তে পারেন।
Advertisement

ﺭَﺏِّ ﺇِﻧِّﻲ ﻟِﻤَﺎ ﺃَﻧْﺰَﻟْﺖَ ﺇِﻟَﻲَّ ﻣِﻦْ ﺧَﻴْﺮٍ ﻓَﻘِﻴﺮ

উচ্চারণ: রাব্বি ইন্নি লিমা আনঝালতা ইলাইয়্যা মিন খাইরিন ফাকির।

অর্থ: হে আমার রব! তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, আমি তার মুখাপেক্ষী। (সুরা আল-কাসাস, আয়াত: ২৪)

আরও পড়ুন: ঋণ পরিশোধে নবীজী যে দোয়া পড়তে বলেছেন

এছাড়াও বিভিন্ন বর্ণনায় দ্রুত বিয়ে কিংবা উত্তম জীবসঙ্গী পেতে সুরা ইয়াসিন তেলাওয়াতের কথাও এসেছে। আবার কোথাও কোথাও সুরা তওবার নিম্নোক্ত আয়াত পড়ার কথা এসেছে-

فَإِن تَوَلَّوْاْ فَقُلْ حَسْبِيَ اللّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: ফা-ইন তাওয়াল্লাও ফাকুল হাসবিয়্যাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুয়া বাব্বুল আরশিল আজিম।