মশাহিদ আহমদ, মৌলভীবাজার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে উৎসব উদযাপনের আহŸান জানান তিনি। জেলার বিভিন্ন প‚পূজামন্ডপে মহা অষ্টমীতে প‚র্ণার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। মা দুর্গার আশীর্বাদ পেতে এক পূজামন্ডপ থেকে অন্য পূজামন্ডপে ছুটে যাচ্ছেন ভক্তরা। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার শহরের নতুন কালীবাড়ি মন্দির, মহেশ্বরী পূজামÐপসহ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন শেষে সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, মৌলভীবাজারসহ সিলেট রেঞ্জের সব জেলার পূজামন্ডপে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সার্বিক পরিস্থিতি খুবই ভালো। পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক, আনসার সদস্য ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। তিনি সনাতন ধর্মাবলম্বী সব শ্রেণী-পেশার মানুষকে কোনো ধরনের নিরাপত্তাহীনতা বোধ না করে উৎসব উদযাপনের আহŸান জানান। এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা (ক্রাইম অ্যান্ড অপস), সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, প‚জা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট সুনিল কুমার দাশসহ বিভিন্ন প‚জামÐপের নেতৃবৃন্দ। সকাল থেকেই মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। জেলার বিভিন্ন এলাকা থেকে ভক্ত ও দর্শনার্থীরা দৃষ্টিনন্দন পূজামÐপগুলোতে পূজা অর্চনা করতে আসছেন।
মৌলভীবাজার শহরের মহেশ্বরী, ত্রিনয়নী শিববাড়ি ও আবাহন মÐপে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। এ ছাড়া রাজনগর উপজেলার পাঁচগাঁওয়ে ঐতিহ্যবাহী লাল বর্ণের প্রতিমায় দুর্গাপূজা এবং কুলাউড়ার কাদিপুর শিববাড়ি মÐপের প‚জাকে ঘিরেও ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম দেখা গেছে।
