ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা অফিস :বাংলাদেশের আবাসন শিল্পের পথিকৃৎ, লাখো মানুষের কর্মসংস্থানের স্বপ্নদ্রষ্টা এবং পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ার কিংবদন্তি কারিগর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ জহুরুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ইস্টার্ন হাউজিং লিমিটেড ঢাকার আফতাবনগরে ও তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আলহাজ জহুরুল ইসলাম ছিলেন একজন উদ্যোক্তা। তাঁর দূরদর্শিতা, কর্মনিষ্ঠা ও উদ্যোগ গ্রহণ দেশের ব্যবসা-বাণিজ্য এবং আবাসন খাতের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মৃত্যুবার্ষিকীতে ইস্টার্ন হাউজিং লিমিটেডের পক্ষ থেকে মরহুমের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।