বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

ওসমান গনি বেড়া ​ পাবনা প্রতিনিধি:
“মানবতার সেবায়, আল্লাহর সন্তুষ্টির প্রত্যয়ে” স্লোগানকে সামনে রেখে পাবনার বেড়া উপজেলার মানিকনগরে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নব দিগন্ত ফাউন্ডেশন’-এর আয়োজনে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্য নিয়ে এই মানবিক প্রয়াস পরিচালিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূরেন মায়িশা খান।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি এ ধরণের মানবিক সামাজিক কাজ অব্যাহত রাখতে আয়োজকদের ধন্যবাদ জানান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আবুজর গিফারী (বেড়া প্রেসক্লাব সদস্য সচিব)।

​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নব দিগন্ত ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজন শেষে উপজেলার ১০টি অসচ্ছল পরিবারের হাতে ১টি করে ছাগল তুলে দেওয়া হয়।
এছাড়াও দুইজন বুদ্ধি প্রতিবন্ধীর কে নগদ অর্থ প্রদান করা হয়।