কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধ :টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপি‘র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে কালিহাতী
উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অডিটরিয়ামে আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ড্যাব নেতা অধ্যাপক ডাক্তার শাহ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, কৃষিবিদ এসএমএ খালিদ, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি আব্দুল আউয়াল, এলেঙ্গা পৌরসভা সাবেক মেয়র শাফি খান, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহর আলী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, যুবদল নেতা ফিরোজ মিয়া প্রমুখ।
এ সময় বিএনপি নেতা আজহার আলী রাজা,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হারুন মোল্লা ও শরীফ মোল্লাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এমপি লুৎফর রহমান মতিনের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি কালিহাতী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাপ্তি ঘটে।
র্যালিতে বিভিন্ন ইউনিয়ন এবং কালিহাতী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। এ সময় দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে কালিহাতীর প্রধান সড়কগুলো।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে কালিহাতী বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
