সাপাহারে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

হাফিজুল হক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন, আদর্শ ও বিপুল সৃষ্টিসম্ভারকে জাতীয় পর্যায়ে নতুনভাবে তুলে ধরতে সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু উপলক্ষে বছরব্যাপী এই আয়োজনে কবির সৃষ্টিকর্ম ও জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে দেশজুড়ে পালন করা নানা কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর সাপাহারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ আগস্ট সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ’র সভাপতিত্বে উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহেদুল্লাহ প্রামাণিক, সাপাহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ এম নাজমুল হুদা প্রমুখ। সহ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দলীয়ভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত উদ্দীপনামূলক সংগীত পরিবেশন করা হয়। সমবেত কণ্ঠে গানটি পরিবেশনের সময় পুরো হলরুমে সৃষ্টি হয় প্রাণবন্ত আবহ। নজরুলের দুর্বার অগ্রযাত্রা ও জাগরণের আহ্বান যেন প্রতিটি কণ্ঠে নতুন করে প্রাণ পায়।