সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে লিবিয়া প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আলিফ রঘুনাথপুর গ্রামের মৃত রইজ উদ্দিন রোজের ছেলে। মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করা হয়। প্রবাসীর স্ত্রী আসমানীকে আটক করেছে পুলিশ।
থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামের বাদশা আলী পরিবারের সুখের আশায় স্ত্রী ও ২ ছেলে রেখে লিবিয়ায় যান। স্ত্রী আসমানী পরকীয়ায় জড়িয়ে পরে। রঘুনাথপুর গ্রামের রাজমিস্ত্রী আলিফের সাথে দীর্ঘদিন পরকীয়া চলতে থাকে। অন্য দিনের ন্যায় আলিফ সোমবার রাত ১১টার দিকে আসমানীর ঘরে যায়। আসমানীর বরত দিয়ে পুলিশ জানায় আলিফ আসমানীকে বিয়ে করতে চায়। এতে আসমানী রাজি না হলে তার ঘরেই আত্মহত্যা করবে বলে জানায়। এনিয়ে দুজনের মধ্যে মনমানিল্য হলে রাত ৩টার দিকে আলিফ আসমানীর ঘরের আড়ার সাথে রশি বেধে ঝুলে পড়ে। বেগতিক দেখে আসমানী পাশের লোকজনকে ডাকতে যায়। প্রতিবেশীরাএসে আলিফকে মৃত দেখতে পায়। সংবাদ পেয়ে পুলিশ সকালে ওই নারীর ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে। আসমানীকে আটক করে।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রবাসীর স্ত্রী আসমানীকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
