সাঁথিয়ায় মা ভাইকে প্রাণনাশের হুমকির অভিযোগ

সাঁথিয়া প্রতিনিধি:

পাবনার সাঁথিয়া উপজেলায় পারিবারিক বিরোধ, হুমকি-ধামকি ও বৃদ্ধা মাকে ভয়ভীতি দেখানোর অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সম্পত্তি ও টাকা বণ্টনকে কেন্দ্র করে ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
জিডি সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের ছন্দহ পুকুর পাড়া গ্রামের বাসিন্দা মৃত আঃ রহমানের ছেলে মোঃ জহুরুল ইসলাম গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পিতা আঃ রহমান মৃত্যুর পর চতুর্থ ভাই জহুরুল ইসলাম মাকে ভরণপোষণ করে আসছেন। বৃদ্ধা মা পবিত্র হজ্বব্রত পালনের জন্য নিজ নামীয় জমি বিক্রি করেন। অন্য ছেলে সাইফ, সাইফুল, রুহুল তাতে বাধা দিয়ে উক্ত টাকা ভাগবন্টন করে নিবেন। ভঅইয়েরা বিরোধে জড়িয়ে পড়েন এবং তাদের বৃদ্ধা মাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে কয়েক দফা পারিবারিক উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে তার মাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। স্থানীয় প্রধানদের নিয়ে বৈঠক হলেও সমাধান না হওয়ায় জহুরুল নিজের মা ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।
জিডিতে তিনি সাইফ উদ্দিন, সাইফুল আলম, রুহুল আমীনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জহুরুল আরো জানান, ভাইরা মায়ের জমি ও টাকা নিয়ে আমাকে বার বার মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। আমার বসত ঘরের সামনে গর্ত করে ঘরে উঠতে বাধা সৃষ্টি করা হয়েছে। এছাড়াও গত ২১/১০/২০২৫ তারিখ সন্ধ্যায় তারা মেরে ফেলার হুমকি দিলে পর দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন।
এ বিষয়ে তাদের ছোট ভাই হাফিজুর রহমান প্রতেক্ষদর্শি জানান, ভাইরা মায়ের সাথে আচারন ঠিক করে নি। সেদিন দুপুর থেকে রাত পর্যন্ত বৈঠক হলেও সমাধান না হওয়ায় প্রধানরা চলে যান।
এ বিষয়ে সাঁথিয়া থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের বিষয়টি রেকর্ডভুক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।