চাটমোর পৌরসভার সাবেক মেয়র মির্জা রেজাউল করিম দুলাল এর ইন্তেকাল

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
চাটমোহর পৌর সদরের মধ্য শালিখা মহল্লার মরহুম মির্জা আব্দুল কাদেরের বড় ছেলে চাটমোহর পৌরসভার সাবেক মেয়র মির্জা রেজাউল করিম দুলাল (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি। দুলাল মির্জার মৃত্যুর খবর চাটমোহরে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে
ঢাকার মিরপুর এলাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক দুলাল মির্জা দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ঢাকার মিরপুর এলাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ভাই বোন আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

চাটমোহর মথুরাপুর ইউনিয়নের বৃ-গুয়াখড়া সম্মিলিত ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।