কালিহাতীতে নদী ভাঙন এলাকায় পরিদর্শন করলেন সংসদ সদস্য লুৎফর রহমান মতিন

কামরুল হাসান, টাকার প্রতিনিধ : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মহেলা ও পাথাইলকান্দি এলাকায় শনিবার দুপুরে লৌহজং নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।

পরিদর্শনকালে তিনি ভাঙন পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। এসময় স্থানীয়রা দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংসদ সদস্য লুৎফর রহমান মতিন পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

তিনি বলেন, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ শুরু করতে হবে, যাতে করে মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষা করা যায়।
এসময় বিএনপি নেতা মোজাম্মেল হক হিরো, বিএনপি নেতা মোহর আলী, এলেঙ্গা পৌর সভার সাবেক মেয়র ও বিএনপি নেতা শাফি খান, বিএনপি নেতা আব্দুল বারেক, শরিফ মোল্লা ও মোফাজ্জল মোল্লাসহ স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।