অস্ট্রেলিয়া প্রবাসী ফিরোজ খান রঞ্জুর উদ্যোগে তারাবাড়িয়ায় দোয়া ও ইফতার মাহফিল

মনিরুজ্জামান মনির :
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া, চকপাড়া, খাঁপাড়া ও কাচিপাড়াসহ আশপাশের এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও একাত্মতা জোরদারের লক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকাল থেকে পাবনা সদর উপজেলার তারাবাড়িয়া গ্রামে বিশিষ্ট সমাজসেবক ও অস্ট্রেলিয়া প্রবাসী ফিরোজ খান রঞ্জুর উদ্যোগে তার নিজ বাড়ির উঠোনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির।

প্রধান অতিথি কবির বলেন, প্রবাসে থেকেও রঞ্জু খান সবসময় নিজের এলাকার মানুষের কথা ভাবেন এবং সামাজিক কর্মকাণ্ডে পাশে থাকেন। মানুষের সাথে সম্পর্ক ও ভালোবাসাই একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ। তিনি বলেন, এলাকার মানুষের সাথে একসাথে ইফতার করা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও এলাকার অগ্রগতির জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফিরোজ খান রঞ্জুর মতো সমাজসেবী মানুষ সবসময় এলাকার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

রঞ্জু খান তার স্বাগত বক্তব্যে আবেগঘন অনুভূতি প্রকাশ করে বলেন, দীর্ঘদিন বিদেশে অবস্থান করলেও সবসময় নিজের এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রেখে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকেছি। কিছুদিন পর আবার অস্ট্রেলিয়ায় ফিরে গেলে এলাকার এই ভ্রাতৃত্বপূর্ণ মানুষদের থেকে অনেক দূরে চলে যাবো সেটা ভাবতেই মনটা কষ্টে ভরে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুজানগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস এবং এলাকাবাসীর পক্ষে আব্দুল লতিফ বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সহ-সভাপতি রইস উদ্দিন, চরতারাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুক্তার মন্ডল এবং সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ।
আলোচনা শেষে সুজানগর আদর্শ ক্লাবের সভাপতি মকবুল হোসেন বেগু দোয়া পরিচালনা করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় অস্ট্রেলিয়া থেকে দেশে এসে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে বিজয়ী করতে সক্রিয় ভূমিকা পালন করেন তার ঘনিষ্ঠ বন্ধু তারাবাড়িয়া এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ফিরোজ খান রঞ্জু। সে সময় তিনি এলাকায় একাধিক সভা-সেমিনার করে জনমত গড়ে তোলেন এবং তার এলাকার ভোটকেন্দ্রগুলোতে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক সমর্থন আদায়ে কাজ করেন।
দেশে অবস্থান শেষে আবার অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার প্রাক্কালে এলাকার মানুষদের সঙ্গে কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করতে এই মিলনমেলা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি।
— সিএনএফ টিভি