চাটমোহরে নারী দিবস উদযাপন

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংগঠণ প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (পিসিডি) উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিসিডি কর্তৃক বাস্তবায়িত, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি সহায়তায় স্মার্ট প্রজেক্টের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় একটি র‌্যালী বের হয়ে স্থানীয় বাজার প্রদক্ষিণ করে পুনরায় স্কুলে এসে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্ডতোষ ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, মোঃ সেলিম মিয়া, পিসিডির স্মার্ট প্রজেক্টের চাটমোহরের জোনাল ম্যানেজার ও ফোকাল পার্সন মোঃ সেলিম রেজা, এরিয়া ম্যানেজার মোঃ হাশেম আলী। বক্তব্য
দেন, স্মার্ট প্রজেক্টের ম্যানেজার ডাঃ মোঃ এহতেশামুল হক, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ নাজমুজ সাদাত আশিক, মোঃ ইব্রাহিম
হোসেন, মোঃ রাসেল আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং পারিবারিক সহিংসতা নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, বৈষম্য দূরীকরণ, কর্মক্ষেত্রে ও অন্যান্য স্থানে নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা করেন।