বড়াইগ্রাম উপজেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে শনিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিরপুরের গ্রান্ড প্রিন্স হোটেলে সমিতি’র সভাপতি ডা. মো: শামস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।
সমিতির সাধারণ সম্পাদক মো: আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর-৪ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য মো: আব্দুল আজিজ, সদ্য একুশে পদকপ্রাপ্ত বড়াইগ্রামের কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. আব্দুস সাত্তার এবং বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাটোর জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা মো: আব্দুল হাকিম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বড়াইগ্রাম উপজেলা সমিতির উপদেষ্টা মন্ডলির সদস্য মোঃ আলাউদ্দিন মৃধা ও মন্টু ডানিয়েল, সমিতির সিনিয়র সহ-সভাপতি এস.এম. মাহবুব আলম ও মোঃ রাশিদুল ইসলাম রাশেদ, সহ-সভাপতি মোঃ বাবর আলী, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আবু কাফি জুন্নন, যুগ্ন সাধারন সম্পাদক এস এম আশরাফুল আলম দিলিপ, সাংগঠনিক সম্পাদক জনাব ফখরুল ইসলাম ও অর্থ সম্পাদক মো: আব্দুস সালাম বক্তব্য রাখেন।
এ সময় অতিথিরা তাদের বক্তব্যে একটির সমৃদ্ধ বড়াইগ্রাম গড়তে সবার সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার পাশাপাশি চলনবিল বিধৌত বড়াইগ্রামের মানুষের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতি ও সম্ভাবনার কথা বলেন।
ইফতার মাহফিলে ঢাকায় বসবাসরত বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন। এতে বড়াইগ্রামবাসীর ব্যাপক উপস্থিতিতে প্রতি বছরের ন্যায় এবারও ইফতার মাহফিলটি এক প্রাণবন্ত মিলন মেলায় রূপ নেয়। এ সময় মাহফিলে আগতরা এক আনন্দঘন পরিবেশে মিলিত হয়ে সমিতির সকল কর্মসূচিতে সক্রিয় থাকতে পরস্পরকে উৎসাহ প্রদান করেন।