সাঁথিয়ায় নবনির্বাচিত এমপিকে নাগরিক সম্বর্ধনা

সাঁথিয়া প্রতিনিধিঃ
সাঁথিয়ায় নবনির্বাচিত এমপি ব্যারিষ্টার নাজিবুর রহমান মোমেনকে নাগরিক সম্বর্ধনা দেয়া হয়। ৭ মার্চ শনিবার বিকালে সাঁথিয়া উপজেলার হল রুমে জাতীয় পেশাজীবি ঐক্য পরিষদের আয়োজনে এ সম্বর্ধনা দেয়া হয়। নাগরিক সম্বর্ধনা উদযাপন কমিটির আহবায়ক রওশন আলমের সভাপতিত্বে পাবনা জেলা জাতীয় পেশাজীবি পরিষদের সভাপতি অ্যাডভোকেট মজিবুল হক উদ্বোধন করেন। বক্তব্য দেন উপজেলা আমীর মওলানা মোখলেছুর রহমান, সেক্রেটারি আনিছুর রহমান, সাবেক অধ্যক্ষ আঃ মালেক, আবু হানিফ প্রমুখ।
৬৮ পাবনা-১ সাঁথিয়া আসনের নবনির্বাচিত এমপি ব্যারিষ্টার নাজিবুর রহমান মোমেনকে নাগরিক সম্বর্ধনার পর উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহসেক্রেটারী এসএম আওরঙ্গজেব মিষ্টি ক্রেস্ট প্রদান করেন। এসময় উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।