পদক্ষেপ

এনামুল হক টগর

আমি লক্ষ্য মাইল দূরে দাঁড়িয়ে আছি।
তুমি যাত্রা শুরু করো পদক্ষেপ নাও ধীরে হেঁটে এসো এক মধুর মহামিলন!
সব তপস্যা শেষে তুমি চেতনার সাথে মিশে হও রূপান্তরে অমর স্বরূপ মহাত্মায়!
এক ফোঁটা পানির মতো সাগরের সাথে মিশে তুমি প্রকৃত মূখ্য চৈতন্যে দর্শন অনুরূপ!
তোমার শেখা শেষ না হলে তোমার বারবার জন্ম হবে পুনর্জন্ম হবে রহস্য অপরূপ!
প্রতিটি নতুন জন্মে শিখতে শিখতে তুমি আমার কাছে পৌঁছে যাবে সচেতন চূড়ায়।
চেতনা মরে না সে নতুন জীবন ধারণ করে বহু পথ হেঁটে যেতে যেতে লক্ষ্যে পৌঁছায়।
অতীত নিয়ে চিন্তা মৃতকে বয়ে বেড়ানো এক জীবনের দীর্ঘশ্বাস বেদনা।
পথে হাঁটতে হাঁটতে নিজের স্বার্থে চিন্তা জাহান্নাম দহন।
অন্যের স্বার্থে চিন্তা শান্তির মুক্ত দরজা জান্নাত আসন্ন।
সকল সমস্যার মাঝে শান্তি খোঁজো প্রেম খোঁজ জ্ঞান খোঁজ সামনে নতুন রাস্তা প্রসন্ন।
ভবিষ্যৎ মরীচিকা সে কখনো আসে না যা আসে তা বর্তমান!
বর্তমানে ফুল ফোটাও সুগন্ধি ছড়াও
বিশ্বচেতনায় জাগ্রত হও আলোকপ্রাপ্ত জীবন।
তুমি বর্তমান বাগিচায় ফুল ফোটালে আমার সাথে দেখা হবে অব্যয় চিরন্তন।
তুমি বর্তমান সমাজে জ্ঞান ছড়ালে আমার কাছে ফিরে আসবে চেতনায় তৃতীয় নয়ন।
তোমার সাথে আমার সাক্ষাৎ হবে আশেক মাশুক প্রতিক্ষার ঘরে দীর্ঘ সংসার মিলন!
প্রতিটি কর্ম শেষে জীবনের নতুন চিন্তা আসে তা থেকে প্রতিদিন করো নতুন নির্মাণ।
সদ্য আবিষ্কার করো নতুন বাগিচায় ফুল ফোটাও বিজ্ঞ কৌশল।
তোমার অরণ্য নতুন ফুলের উদ্যানে রাখালের বাঁশি বাজে সুর সরল।
সবুজ প্রেমময় মাঠে তুমি আমাকে খুঁজে পাবে কুলু কুলু নদী তীরে শস্য নির্মল।
আনন্দ উৎসবের মুহূর্তে আমাদের নতুন দিন নতুন রাত নতুন প্রকৃতি হবে নতুন স্বর্গ।
আমি বর্তমান সমুদ্রের পাশে বসে আছি সূর্য উদিত হচ্ছে আলোক ছটায় তোমার আগমন।
বাতাসে ঢেউ গুলো ছুটে আসছে ছুটে যাচ্ছে বলাকা ডাকছে নাবিকের সাইরেন ধ্বনি।
আমি বসে আছি এই বর্তমানে এই নতুন দিনে এই ফুলের বাগানে এই পাখির গানে।
নতুন পদক্ষেপে তুমি ফিরে এসো এই গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্তে।
তুমি ফিরে এসো এই উপস্থিত সময়ে আমি এখানে প্রকৃতির মাঝে বৈচিত্র্যময় প্রেম অনন্ত।
০৭/০৩/২০২৬