মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়ন এর নিতেশ্বর গ্রামে কাটার ব্লেড দিয়ে একটি নির্মানাধীন বাড়ীতে বেইজ পিলারে লাগানো রডসহ মালামাল চুরি করে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ৯ ফেব্রুয়ারী- ভুক্তভোগী উক্ত ভূমির মালিক আব্দুল মালিক বাদী হয়ে প্রতিবেশী- আহাদ মিয়া (৩০),পলাশ মিয়া (২৭)., শিমুল মিয়া (২৫)সহ আরো অজ্ঞাতনামা ৫/৬জনকে আসামী করে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আদালতে মামলা (মামলা নং- সি.আর-১১২/২০২৬ইং ( সদর) দায়ের করেছেন। বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিখ করার জন্য মৌলভীবাজার মডেল থানার পুলিশকে নির্দেশ প্রদান করেছেন। মামলার এজাহার সুত্রে প্রকাশ- গত ৫ ফেব্রুয়ারী রাত অনুমান সাড়ে ৩ ঘটিকার দিকে ৯/১০জন লোক নব-নির্মানাধীন বাড়ীতে প্রবেশ করে। বাড়ীর ১২টি বেইজ পিলারে থাকা ৫ সুতা রড কেটে, ভিমের ৫ সুতা রডের পিঞ্জিরা, ৫ সুতা রড আট বান্ডিল, ৪ সুতা রড দুই বান্ডিল, পানির মটরসহ নির্মাধীন বিল্ডিং এর প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত করে। এ সময় সেখানে থাকা বাড়ীর মালামাল দেখাশুনার দায়িত্বে থাকা লোক হাল্লাচিৎকার শুরু করলে উল্লেখিত লোকজন তাকে ভয়-ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানার পুলিশ সরেজমিন পরিদর্শন করে।
